×

বিনোদন

চিত্রনায়িকা মুনমুন এখন শুভেচ্ছাদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

চিত্রনায়িকা মুনমুন এখন শুভেচ্ছাদূত

ছবি : সংগৃহীত

স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে লীড মার্কেটিং বিডি। ব্র্যান্ড প্রমোশন কার্যক্রমকে আরও শক্তিশালী ও ব্যাপক করতে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার সম্পৃক্ততায় প্রচারণায় নতুন মাত্রা যুক্ত হবে এবং ভোক্তাদের সঙ্গে প্রতিষ্ঠানের সংযোগ আরও দৃঢ় হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক আয়োজনে লীড মার্কেটিং বিডি ও মুনমুনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: রোববার বইমেলা শুরু দুপুর ২টায় , প্রস্তুত প্রকাশক-পাঠক

আরো পড়ুন: শিশু ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় এবি পার্টি

অনুষ্ঠানে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, সংবাদকর্মী সহ লীড মার্কেটিং বিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লীড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। চাল, ডাল, আটা, ময়দা, সুজি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। প্রচলিত ব্যবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে ডিলার, পরিবহন, খুচরা বিক্রেতা ও বিজ্ঞাপনসহ একাধিক মধ্যস্থতার ধাপ অতিক্রম করতে হয়।

লীড মার্কেটিং বিডি এই মধ্যবর্তী ধাপগুলো সীমিত করে সরাসরি কোম্পানি থেকে গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দিচ্ছে। ফলে ভোক্তারা প্রায় ১০ থেকে ২০ শতাংশ কম মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘লীড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। আমরা শিল্পীরা সবসময় সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পারি না। তবে এ ধরনের সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপকারে আসা সম্ভব, এ কারণেই আমি লীড মার্কেটিং বিডির সঙ্গে যুক্ত হয়েছি।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস. এম. সোলায়মান হোসাইন বলেন, ‘২০১৬ সাল থেকে আমরা মাঠপর্যায়ে সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। লীড মার্কেটিং বিডির মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছি। ইতোমধ্যে দেশের ৪৬টি জেলায় আমাদের সেবা বিস্তৃত হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে লীড মার্কেটিং বিডি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App