×

বিনোদন

ঈদে বিটিভির বিশেষ আড্ডায় ববিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

ঈদে বিটিভির বিশেষ আড্ডায় ববিতা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আড্ডা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দুই প্রজন্মের তারকাদের অংশগ্রহণে সাজানো এ আয়োজনের মাধ্যমে দর্শকরা পাবেন ঈদের স্মৃতি, পারিবারিক গল্প এবং শিল্পীদের জীবনের নানা অজানা দিক।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তিনি অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে আড্ডায় নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা, নায়িকা হয়ে ওঠার গল্প এবং ঈদ ঘিরে স্মৃতিচারণ করবেন। এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায়।

আরো পড়ুন: খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, খুরশিদ আলম, আইনুন নাহার পুতুল, তানিয়া সুলতানা লিজা, মুহিন খান এবং নীরব।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুহানি সালসাবিল। দুই পর্বে সাজানো এ বিশেষ আয়োজনটি ঈদের দিন, দ্বিতীয় ও তৃতীয় দিন প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App