×

বিনোদন

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৪২ এএম

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

অভিনয় থেকে রাজনিতিতে আসা থালাপাতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার ( ৭ মে)।

তবে রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো বিশ্বাস করেন না যে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা টিভিকের আছে। আর এ কারণেই আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হচ্ছে না থালাপতির।

এরইমধ্যে বিজয়ের দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস এবং অন্যরাও যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, 'সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে।'

জানা যায়, 'রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন। পরে তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, সেখানেও তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করছেন। বুধবার রাজ্যপালের সঙ্গে এক বৈঠকে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়। সূত্রে জানা গেছে, টিভিকে-র সাধারণ সম্পাদক আধব অর্জুনও তাদের আইনি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।' 

১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া টিভিকে-এর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন। কংগ্রেসের পাঁচটি আসনসহ এই সংখ্যা বেড়ে ১১৩ হয়েছে, তবে বিজয়ের জেতা দুটি আসনের মধ্যে একটি বাদ দেয়া হয়েছে। এর ফলে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য টিভিকে-কে আরো ছয়টি আসন পূরণ করতে হবে।

পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো বিজয়ের জন্য বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। তবে কংগ্রেস ছাড়াও নির্দলীয়সহ আর কারা বিজয়ের দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই।

সূত্র : এনডিটিভি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশি ট্রাভেল কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

বাংলাদেশি ট্রাভেল কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী জুলাইয়ের মধ্যে জুতা পাবেন

ববি হাজ্জাজ প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী জুলাইয়ের মধ্যে জুতা পাবেন

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App