×

আমদানি-রপ্তানি

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটির কারণে বন্দরের অভ্যন্তরে পণ্য পরিবহন, লোড-আনলোডসহ সব কার্যক্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, বুধবার (১৫ এপ্রিল)) থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App