×

ফুটবল

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জুন উইন্ডোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা।

গত শনিবার (৪ এপ্রিল) বাফুফেতে জাতীয় দল কমিটির সভায় যেখানে মিয়ানমার, থাইল্যান্ড ও মালদ্বীপে প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট খেলার আলোচনা হচ্ছিল, সেখান থেকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ইউরোপের দেশ সান মারিনোর সঙ্গে খেলা চূড়ান্ত করে ফেলেছে বাফুফে।

সান মারিনো ইতালির নিকটবর্তী ছোট দেশ। ফিফা র‌্যাংকিং ২১১তম তারা। বর্তমানে ফুটবলে সক্রিয় দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে নিম্ন র‌্যাংকিংয়ের দল। অন্যদিকে, বর্তমান ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম। অর্থাৎ, ইউরোপে গিয়ে খেলতে গিয়ে ৩০ ধাপ নিচের দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে হামজা-জামালরা।

এদিকে, বাফুফে তাদের প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পৃষ্ঠায় এই ম্যাচটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে দাবি করেছে, কারণ এটি হবে বাংলাদেশ ফুটবল দলের ইউরোপে মাটিতে প্রথম ম্যাচ। তবে ২০০০ সালে লন্ডনে ভারত ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ—যা ছিল ইউরোপ মহাদেশে। সে হিসেবে এই সফরকে ‘প্রথম ইউরোপ সফর’ বলাটা বিতর্কিত বলেই মত অনেকের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App