×

সরকার

বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম

বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল

এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। নেপালের পরিবেশ মন্ত্রী আই বাহাদুর শাহী ঠাকুরি দেশটির এই আগ্রহের কথা জানিয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। 

পরিবেশ উপদেষ্টা বলেন, নেপাল বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী। এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে।

উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়ে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে জানুয়ারিতে। বৈঠকে অংশ নেবে নেপাল, ভূটান ও বাংলাদেশ। এটি কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। ওই বৈঠকে আলোচনা হবে জলবায়ুর প্রভাব মোকাবেলার প্রশমন, অভিযোজন ও লস অ্যান্ড ড্যামেজ নিয়ে।

এছাড়া লস অ্যান্ড ড্যামেজ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে এক হয়ে কাজ করার ওপর জোর দেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ছোট দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সক্ষমতা অনেক কম বড় দেশগুলোর চেয়ে। 

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় একই। জলবায়ু পরিবর্তন কোনো সীমানা মানে না। এর প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে একই কাজ করতে হবে।

আরো পড়ুন : শেখ হাসিনাকে ফেরাতে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন: চিফ প্রসিকিউটর

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App