×

সরকার

আইন বিধি মেনে কাজ করতে হবে : ভূমি উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

আইন বিধি মেনে কাজ করতে হবে : ভূমি উপদেষ্টা

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারি আইন বিধি মেনে কর্মকর্তাদের দেশের সেবায় কাজ করতে হবে। রাষ্ট্রের নিয়ম মানার বিষয়ে সচেতন থাকবেন। যার যার দায়িত্ব যথাযথভাবে যথাসময়ে পালন করুন। জনগণের জন্য জনসেবায় কাজ করতে হবে। 

বুধবার (২২ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।  

সভার শুরুতে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

ভূমি উপদেষ্টা বলেন, আমাদের চাহিদার তুলনায় ভূমি কম। আর অপরাধের বড় একটা ক্ষেত্র ভূমিকে কেন্দ্র করে। জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে সর্বদা সচেতন থাকবেন। যে কোনো অযাচিত শক্তির বিরুদ্ধে নিশ্চিন্তে কাজ করুন, অযাচিত শক্তির বিরুদ্ধে আপনাদের প্রটেক্ট করার দায়িত্ব আমার। 

আরো পড়ুন : ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ‘এসএমই নীতিমালা’ বাস্তবায়নে অর্থ বরাদ্দের দাবি

উপদেষ্টা বলেন, সময়ের পরিক্রমায় ভূমিসেবা ডিজিটাইজ হওয়া খুবই জরুরি। টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করুন।ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইজের পিছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবা প্রদানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে। 

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App