×

সরকার

কানাডার ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ উপদেষ্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম

কানাডার ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ উপদেষ্টার

ছবি : সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই অনুরোধ জানান। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার হাইকমিশনার এ সমস্যা সমাধানে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। বৈঠকে তারা কৃষি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক খাত এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরো পড়ুন : বাংলাদেশের সঙ্গে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ইইউ

পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা উল্লেখ করেন এবং তাদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসনে কানাডার জোরালো সমর্থনসহ আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তারা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App