×

সরকার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কেউ দোষী প্রমাণিত না হলে তার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে তদন্তে দোষী সাব্যস্ত হলে কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

সোমবার (৯ জুন) দুপুরে রাজধানীর ডিএমপির যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশ গমন ও দেশে ফেরার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

অনেকে বলছেন কিছু মামলার সঠিক তদন্ত হয়নি। যেসব মামলায় তদন্ত হয়েছে, সেখানে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ প্রমাণিত হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

আরো পড়ুন : গভীর রাতে দেশে ফিরেছেন আবদুল হামিদ

তিনি বলেন, আপনারাই সবসময় বলেন— নির্দোষ কেউ যেন শাস্তি না পায়। কাজেই আমাদের তদন্ত করতে দিন। কেউ যদি সত্যিই দোষী হয়, তাহলে সে যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তবে নির্দোষ একজন মানুষকে আমরা সাজা দিতে পারি না, সেটি ন্যায়বিচারের পরিপন্থী।

ফৌজদারি মামলাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয়, কাউকে গ্রেপ্তার করা হবে না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করি।

ঈদ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি কেমন ছিল— এমন প্রশ্নে তিনি বলেন, ঈদের সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিছু দুর্ঘটনা ও চুরির ঘটনা ঘটেছে, তবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আমি মোটামুটি সন্তুষ্ট।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App