×

সরকার

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুতই যৌথ বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গজারিয়ায় লুট করা অস্ত্র ব্যবহার করে পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় যৌথ বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে।

এর আগে গত সোমবার (২৫ আগস্ট) মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট চলে দুই পক্ষের গোলাগুলি। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

এ সময় খাল দখল ও দূষণকারীদের বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শুভাঢ্যা খাল এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি। এদের প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। সরকার কঠোর হস্তে দমন করবে। এ এলাকাতেই জেলখানা রয়েছে, ভূমিদস্যুদের সেই জেলখানাতেই রাখা হবে।

তিনি বলেন, খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারও সব ধরনের সহায়তা দেবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App