×

সরকার

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

নির্বাচনী আসন নিয়ে সমঝোতা আলোচনার মধ্যেই ঢাকা -১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করবেন বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে।

এর আগে, কুমিল্লার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ।

ঢাকা -১০ নির্বাচনি আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত সোমবার বিএনপি ২৩৭ আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করে। কিন্তু ৬৩ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি। এই ঢাকা-১০ আসনটিও তাদেরই একটি। যেটিতে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি।

আরো পড়ুন : রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ যেদিন থেকে

তবে জামায়াতে ইসলামী এই আসনে এরইমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা-১০ আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫০% ছাড়ে বারবারিয়া হেয়ার ড্রেসার কোর্স এখন লুক ইন্সটিটিউটে

৫০% ছাড়ে বারবারিয়া হেয়ার ড্রেসার কোর্স এখন লুক ইন্সটিটিউটে

ফেনীতে তালিকাভুক্ত রাজাকারকে ‘শহীদ’ আখ্যা, বিজয়ের মাসে বিতর্কের ঝড়

ফেনীতে তালিকাভুক্ত রাজাকারকে ‘শহীদ’ আখ্যা, বিজয়ের মাসে বিতর্কের ঝড়

হত্যার পর গোসল করে স্কুলড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা হত্যার পর গোসল করে স্কুলড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App