×

সরকার

পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়বে বলে বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার কূটনৈতিক রিপোর্টারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন।

রাজধানীর কাওরানবাজারস্থ একটি অভিজাত হোটেলে জাতিসংঘের ইলেকশন প্রজেক্ট-এর সহায়তায় নির্বাচন সংক্রান্ত রিপোর্টিং কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে এমআরডিআই ও ডিকাব। সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী নেতাদের বরাতে সোশ্যাল মিডিয়ায় ভোটকেন্দ্রে না যাওয়ার যে ব্যাপক ক্যাম্পেইন চলছে তাতে শেষ পর্যন্ত ১২ ফেব্রুয়ারির নির্বাচন কতটা সফলভাবে সম্পন্ন হবে বলে মনে করেন?

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইচ্ছাকৃতভাবে ভোট বর্জন, নানা কারণে কেন্দ্রে না যাওয়া তথা কিছুটা অনুপস্থিতি সব নির্বাচনেই দেখা যায়। কিন্তু সেই রেশিও কত? বেশিরভাগ নির্বাচনেই অনুপস্থিতির হার বিবেচ্য হয়নি। আজ যে অবস্থানে আমরা পৌঁছেছি তাতে তাদের এই নেতিবাচক ক্যাম্পেইন ভোটের হারে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না। এ সময় তিনি বিএনপি ও আওয়ামী লীগের অংশগ্রহণে অনুষ্ঠিত ’৯১-এর তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেই নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার বিশ্বাস, ১২ তারিখের নির্বাচনে সেটা ছাড়িয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

কমতে পারে শুল্ক ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

বিএনপি যা বলে বাস্তবে তা করে

মির্জা ফখরুল বিএনপি যা বলে বাস্তবে তা করে

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App