×

সরকার

সাধারণ পাসপোর্ট নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

সাধারণ পাসপোর্ট নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়সীমাও শেষের দিকে। এই প্রেক্ষাপটে সরকারের একাধিক উপদেষ্টা তাদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ইতোমধ্যে তাঁদের মধ্যে কয়েকজন নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও কেউ কেউ সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন। আরো কয়েকজন উপদেষ্টার আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র অনুযায়ী, যাঁরা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের উদ্যোগ নিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও আরো কয়েকজনের আবেদন থাকতে পারে বলে জানা গেছে।

আরো পড়ুন : বাংলাদেশিদের জন্য বিদেশগমনে ভিসা জটিলতা কেন বাড়ছে?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে প্রথম আদিলুর রহমান খান গত ২৫ জানুয়ারি কূটনৈতিক পাসপোর্ট সমর্পণের অভিপ্রায় জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন। একই দিনে তিনি সচিবালয়ের ভেতরে অবস্থিত পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্টের আবেদন জমা দেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি নতুন সাধারণ পাসপোর্ট হাতে পান। তবে তাঁর স্ত্রী সায়রা রহমান খান যুক্তরাজ্যের পাসপোর্টধারী হওয়ায় বাংলাদেশি কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেননি।

পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কূটনৈতিক পাসপোর্ট ইস্যু ও বাতিলের বিষয়টি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পর প্রয়োজনীয় নির্দেশনার ভিত্তিতে পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট প্রদান বা বাতিলের ব্যবস্থা নেয়।

সূত্র আরো জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সচিবদের হাতে থাকা কূটনৈতিক পাসপোর্ট রূপান্তরের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এসব আবেদন যাচাইয়ের জন্য কড়া পুলিশ ভেরিফিকেশন এবং একাধিক গোয়েন্দা সংস্থার অনুমোদন বাধ্যতামূলক করা হয়।

তবে ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংশোধনী প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সরকারের সময়ে দায়িত্ব পালনের কারণে যারা এবং তাদের জীবনসঙ্গীরা কূটনৈতিক পাসপোর্ট পেয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে ২০২৪ সালের ২২ আগস্ট জারিকৃত নির্দেশনা প্রযোজ্য হবে। অন্যদের ক্ষেত্রে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ সাপেক্ষে বিদ্যমান বিধি অনুযায়ী সাধারণ পাসপোর্ট ইস্যু করা যাবে।

এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট থেকে সাধারণ পাসপোর্টে রূপান্তরের বিষয়টি এখন প্রশাসনিকভাবে সম্পন্ন হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App