×

সরকার

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে আগামী ১০ ফেব্রুয়ারি সরকারি ছুটি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকবে। তবে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা যদি ১০ ফেব্রুয়ারির ছুটি না নিতে পারেন, তবে তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসের অন্য কোনো সুবিধাজনক সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ ঘোষণা করার সুযোগ পাবেন।

আরো পড়ুন : বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

এর আগে ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা প্রয়োজনে পরবর্তীতে অন্য কোনো দিনে কাজে লাগিয়ে পূরণ করা যাবে।

বিজিএমইএ’র আবেদনের প্রেক্ষিতে আজকের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

পটুয়াখালী–২ জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

 ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

আসিফ মাহমুদ মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App