×

আবহাওয়া

গরম বাড়ার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

গরম বাড়ার আভাস

ছবি : সংগৃহীত

আগামী পাঁচ দিনে দেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ জানুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই প্রবণতা বজায় থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। প্রথম দুইদিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। সোমবার ও মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার রাতে সামান্য বৃদ্ধি হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত পাঁচ দিনের সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামগ্রিকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ওই সময় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণধিকার প্রার্থী

চাঁদপুর-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণধিকার প্রার্থী

সেনাপ্রধান-ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সেনাপ্রধান-ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মায়া-প্রেম-বিরহের কবিতা নিয়ে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’

মায়া-প্রেম-বিরহের কবিতা নিয়ে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’

স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলিবর্ষণ

নোয়াখালী-২ স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলিবর্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App