টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে রুদ্ধশ্বাস ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও, শেষ পর্যন্ত ৪ রানে হেরে গেছে দক্ষিণ এশিয়ার দল নেপাল।
শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলতে সক্ষম হয়। জ্যাবক বেথেল ও হেনরি ব্রুক দুজনেই অর্ধশত রান করেন।
জবাবে নেপাল পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৮০ রান তুলতে সক্ষম হয়। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ১২ রানের প্রয়োজন হলেও, স্যাম কারেনের দারুন বোলিংয়ে ৫ রান তুলে মাঠ ছাড়তে হয় নেপাল দলকে।
স্কোর: ইংল্যান্ড ১৮৪/৭ (২০), নেপাল ১৮০/৬ (২০)।
