×

সরকার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, জানালেন ডিএমপি কমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, জানালেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় আরো ভালো রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ভোটকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা–সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ক্রাইম নাই, রাস্তা ব্লকিং নাই। প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষের এই শহরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার।’

তিনি জানান, ঢাকা মহানগরে ১ হাজার ৬১৪টি ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ৫১৭টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া দুর্গম এলাকার ৩৭টি কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন, সাধারণ কেন্দ্রে তিনজন এবং দুর্গম কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

আরো পড়ুন : নাহিদ বিদেশি নাগরিক, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার বলেন, পুলিশের কার্যক্রমই প্রমাণ করে যে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না। সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনায় সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শরিফ ওসমান হাদি হত্যা মামলায় আন্দোলনকারীদের থামাতে পুলিশের ভূমিকা এবং ইনকিলাব মঞ্চের আন্দোলন প্রসঙ্গে কমিশনার বলেন, সরকারপ্রধানের বাসভবন ঘেরাও করে ঢোকার চেষ্টা হলে পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না। অশান্তিপূর্ণ পরিস্থিতিতে সরকারি স্থাপনায় অনধিকার প্রবেশের চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম নজরুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রে ভোট শেষে প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালটের মুড়ি গণনা করা হবে এবং বক্সে থাকা ব্যালটের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। বাইরে থেকে ঢোকানো কোনো ব্যালট গণনায় ধরা হবে না। তিনি ভোট সংক্রান্ত গুজব ও অপপ্রচার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App