×

সরকার

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালেই তিনি অফিসে আসেন। এরপর দুপুরে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী । গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সিগন্যাল মেনে সরকারপ্রধানের সচিবালয়ে পৌঁছাতে লেগে যায় ৪১ মিনিট।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)  দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপি’র নির্বাচনী অঙ্গীকার 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় সভাপতিত্ব করেন তিনি।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৪ মিনিটে রওনা হন নিজের গাড়িতে চড়েই। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত চারটি সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়। সচিবালয়ে পৌঁছান ৯টা ১৫মিনিটে।”

সচিবালয় নিজের দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, “বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি চারটি ট্রাফিক সিগন্যালে থামলে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরা করতালি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানায়। গাড়ি থেকে হাত নেড়ে জনসাধারণের অভিনন্দনের জবাব দেন প্রধানমন্ত্রী। “এমনও হয়েছে যে, কেউ কেউ প্রধানমন্ত্রীর গাড়ির সামনে এসে তাকে শুভেচ্ছা জানায়, কেউ কেউ খুব কাছ থেকে সেলফিও তুলেছে তার মোবাইল ফোনে।”

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার চেম্বারে বসার পরে মন্ত্রী-সচিব-কর্মকর্তারা কারা কারা অফিসে করছেন, তার খোঁজখবর নেন। সচিবালয়ে ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তর রয়েছে। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবারও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেন।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App