×

সরকার

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ছবি: কাগজ প্রতিবেদক

জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শুক্রবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী জানান, গণমাধ্যমের সামগ্রিক ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান বিশ্বব্যবস্থা প্রযুক্তিনির্ভর হলেও দেশের তথ্য মন্ত্রণালয় গঠিত হয়েছিল এমন এক সময়ে, যখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার ছিল না। ফলে নতুন ইকোসিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে দেরি হয়েছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ও নতুন গণমাধ্যমের সঙ্গে আমরা পুরোপুরি যুক্ত হতে পারিনি। দায়িত্ব নেওয়ার পর সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করব।

মন্ত্রী আরও বলেন, জবাবদিহিতা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করে গণমাধ্যম পরিচালনার পরিবেশ তৈরি করতে হবে। এজন্য সাংবাদিক সমাজের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের হাতে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

মন্ত্রী বলেন, দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সহায়তার এই অর্থ তাদের দুর্দিনে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App