×

সরকার

স্মৃতিসৌধে শহীদদের প্রতি স্পিকারদের শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

স্মৃতিসৌধে শহীদদের প্রতি স্পিকারদের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন।

এ সময় তারা শ্রদ্ধা জানানো শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

আরো পড়ুন: ঈদের আগে-পরে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলে জানিয়েছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু । তারা সকাল সাড়ে ১০টার আগেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন এবং ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ মাস পর উৎপাদনে বড়পুকুরিয়ার ৩ নং ইউনিট

৭ মাস পর উৎপাদনে বড়পুকুরিয়ার ৩ নং ইউনিট

নারী খেলোয়াড়দের গোপনে ভিডিও করে আজীবন নিষিদ্ধ কোচ

নারী খেলোয়াড়দের গোপনে ভিডিও করে আজীবন নিষিদ্ধ কোচ

পাকবাহিনীর নৃসংসতার চূড়ান্ত উদাহরণ

একাত্তরের ২০ মে চুকনগর গণহত্যা পাকবাহিনীর নৃসংসতার চূড়ান্ত উদাহরণ

সরকারি চাকরিজীবীদের বেতন কত বাড়ছে, যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের বেতন কত বাড়ছে, যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App