×

সরকার

ঈদের জামাতে সামাজিক পরিবর্তনের বার্তা হাসনাতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

ঈদের জামাতে সামাজিক পরিবর্তনের বার্তা হাসনাতের

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর ঈদগাহ মাঠে সামাজিক পরিবর্তনের বার্তা দেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২১ মার্চ) সকালে ঈদের জামাতে অংশ নিয়ে তিনি বলেন, “আমরা যদি সমাজ থেকে অপরাধ ও দুর্নীতি দূর রাখতে পারি, ইনশাআল্লাহ একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ সকলকে উপহার দিতে পারব।”

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, রমজান মাসে মানুষ যে আত্মসংযমের চর্চা করে, তা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা হয়। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, এই শিক্ষাকে সামাজিক, জাতীয় ও রাজনৈতিক জীবনে প্রয়োগ করতে পারলে দেশের অগ্রগতি সম্ভব হবে।

এ সময় তিনি এলাকার মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, যাতে সবাই রমজানের শিক্ষাকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ বছরের নিচে সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

১৬ বছরের নিচে সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে  সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App