দায়িত্ব গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে বদলি ও পদায়নের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
