×

জাতীয়

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:২৩ পিএম

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে পৌঁছান বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।

এর আগে গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডন সফরে যান রাষ্ট্রপতি। সে সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে মো. সাহাবুদ্দিনের সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

আরো পড়ুন : সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে শুনানি ২১ মে

বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে শুনানি ২১ মে

পলক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

পলক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App