×

স্বাস্থ্য

স্বাস্থ্যের শীর্ষ দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ওএসডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

স্বাস্থ্যের শীর্ষ দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ওএসডি

ছবি: সংগৃহীত

ঢাকা ডেন্টাল কলেজ ও কুমিল্লা মেডিকেলের দুই অধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) উপসচিব দূর-রে-শাহ্ওয়াজদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যক্ষরা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. হুমায়ুন কবীর। তাদের উভয়কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন: বিশ্ব হার্ট দিবস: ইউএস বাংলা মেডিকেলে সভা ও র‌্যালি

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ অক্টোবর পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলি হওয়া কর্মস্থলে মুভ ইন হবেন। বর্ণিত কর্মকর্তাদের যোগদানের পর পিডিএস আপডেট করবেন। পদায়ন হওয়া কর্মকর্তারা যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected]এ পাঠাবেন বলেও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App