×

গৃহসজ্জা

সহজ উপায়েই ঘরে আনুন বৈশাখের রঙিন আবহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

সহজ উপায়েই ঘরে আনুন বৈশাখের রঙিন আবহ

উৎসবের পূর্ণতা আনতে ঘরেও ছড়িয়ে দিতে হবে বৈশাখের আবহ। ছবি : সংগৃহীত

বৈশাখের ছোঁয়া শুধু পোশাক বা খাবারের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, উৎসবের পূর্ণতা আনতে ঘরেও ছড়িয়ে দিতে হবে এই আবহ। তবে এজন্য বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন নেই, ছোটখাটো কিছু সাজসজ্জা আর দেশীয় উপকরণ ব্যবহার করলেই ঘরে চলে আসবে বাঙালিয়ানার ছোঁয়া।

ঘর সাজাতে ব্যবহার করতে পারেন দেশীয় তৈজসপত্র। দোয়েল চত্বর কিংবা আড়ংয়ে গেলে পাওয়া যাবে নানা ধরনের ঘর সাজানোর সামগ্রী। এছাড়া চারুকলা ইনস্টিটিউট থেকে সংগ্রহ করতে পারেন হাতে তৈরি রঙিন মুখোশ। ঘরে এসব রাখলেই পরিবেশে উৎসবের আমেজ তৈরি হবে। সাজসজ্জায় একতারা, কুলা বা হাতপাখার মতো ঐতিহ্যবাহী জিনিস ব্যবহার করতে পারেন। পাশাপাশি শীতল পাটি বা শতরঞ্জিও যোগ করবে দেশীয় সৌন্দর্য।

বৈশাখ মানেই সুস্বাদু খাবারের আয়োজন, ভর্তা, ইলিশসহ নানা দেশীয় পদ। তাই পরিবেশনেও থাকা চাই ঐতিহ্যের ছোঁয়া। ডাইনিং টেবিলে বাঁশ বা বেতের টেবিল রানার ব্যবহার করতে পারেন এবং খাবার পরিবেশন করুন মাটির পাত্রে। এতে পরিবেশ আরো উৎসবমুখর হয়ে উঠবে। টেবিল সাজাতে একটি সুন্দর মোমদানি, কিছু মোম এবং ইনডোর গাছ রাখলে সৌন্দর্য বাড়বে। পাশাপাশি বাঁশ বা বেতের ট্রেতে ফল সাজিয়ে রাখতে পারেন।

ঘরের ভেতরে বাঁশ বা বেতের পার্টিশন ব্যবহার করলে আলাদা সৌন্দর্য তৈরি হয়। রঙিন কাগজ বা কাপড়ের দেয়ালসজ্জাও বেশ আকর্ষণীয় লাগে। কাঠের নকশা করা পার্টিশন ঘরে শৈল্পিক পরিবেশ এনে দেয়।

আরো পড়ুন : খালি পেটে দারুচিনির পানি খেলে কত উপকার, জানেন?

বৈশাখ উপলক্ষে পুরনো রঙিন শাড়ি দিয়ে বানাতে পারেন নতুন পর্দা। ব্লক প্রিন্টের কুশন কভার ব্যবহার করলে বসার ঘর আরো প্রাণবন্ত হয়ে উঠবে। ঘরের এক কোণে কাচের বাটিতে পানির ওপর ফুলের পাপড়ি ভাসিয়ে ছোট ছোট মোম জ্বালাতে পারেন, এতে উৎসবের আবহ আরো গভীর হবে।

দরজার সামনে ঝুলিয়ে দিতে পারেন উইন্ডচাইম বা পাটের তৈরি পেঁচা। এতে ঘরে ঢুকতেই অতিথিদের নজর কাড়বে আপনার বৈশাখী সাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

ট্রাম্পের হুঁশিয়ারির পর আরো বাড়ল তেলের দাম

ট্রাম্পের হুঁশিয়ারির পর আরো বাড়ল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App