×

আন্তর্জাতিক

অবাধ আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধে একমত মার্কিন সিনেট গ্রুপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১০:৪০ এএম

অবাধ আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধে একমত মার্কিন সিনেট গ্রুপ

প্রতীকী ছবি

অবাধ আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধে একমত মার্কিন সিনেট গ্রুপ

প্রতীকী ছবি

টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার দাবি উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আইনটি বাতিল করতে সম্প্রতি আহ্বান করেছেন। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সিনেটরদের দ্বিদলীয় একটি গ্রুপ সম্ভাব্য আগ্নেয়াস্ত্র আইনের কাঠামোর বিষয়ে একমত হয়েছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আগ্নেয়াস্ত্র আইনে কিছু নমনীয় পরিবর্তন এনে সম্প্রতি একটি প্রস্তাব পাস হয়েছে। তবে মূলত রক্ষণশীল রিপাবলিকান সিনেটরদের বিরোধিতার কারণে উচ্চকক্ষ সিনেটে বিলটি আটকে যাবে বলে মনে করা হচ্ছে। আর সিনেটের পর্ব উতরাতে না পারলে তা আইনও হবে না। আইনের ভাষ্য, ২১ বছরের কম বয়সী আগ্নেয়াস্ত্র ক্রেতাদের জন্য অতীত অনুসন্ধানের আরও কঠিন ব্যবস্থা রাখা এবং অবৈধভাবে বন্দুক কেনাবেচার বিরুদ্ধে অভিযান করা হবে। খবর বিবিসি, আলজাজিরার।

তবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তার চেয়ে এ ব্যবস্থা একেবারেই শিথিল বলে অভিমত দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার দাবিতে বিক্ষোভ করেন লাখো মার্কিন নাগরিক।

২০০ বছরের বেশি আগে গৃহীত মার্কিন সংবিধানে প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকার থাকায় বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনের একটি স্পর্শকাতর ইস্যু। বিশেষ করে রক্ষণশীলরা এর পক্ষে।

আগ্নেয়াস্ত্র আইনে ১০ রিপাবলিকান সিনেটরের সমর্থন

এদিকে আগ্নেয়াস্ত্র আইনে সমর্থন দিয়েছেন ১০ রিপাবলিকান সিনেটর। আইনে ২১ বছর বয়সের নিচে আগ্নেয়াস্ত্র ক্রেতাদের জন্য কঠোর বিধিনিষেধের প্রতি সমর্থন ও অবৈধ অস্ত্রের মালিকদের বিরুদ্ধে অভিযানের বিষয় অন্তর্ভুক্ত থাকার বিষয়টি তারা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App