×

আন্তর্জাতিক

মমতার মন্ত্রিসভায় রদবদল আসছে, বাদ পড়ছেন কয়েকজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৩:০৪ পিএম

মমতার মন্ত্রিসভায় রদবদল আসছে, বাদ পড়ছেন কয়েকজন

পশ্চিমবঙ্গের সাবেক শিল্প ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মডেল অর্পিতা। ছবি: ভোরের কাগজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রদবদল আসছে। এতে কয়েকজন বাদ পড়তে পারেন বলেও জানা গেছে।

আজ সোমবার (১ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আগামী বুধবার মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি জানিয়ে দেন মমতা। তিনি বলেন, মন্ত্রিসভার রদবদল হচ্ছে। বুধবার একটি ‘ছোট রিশাফল’ করবেন তিনি। সেখানেই ফাঁকা থাকা দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন করা হবে। খবর আনন্দবাজার পত্রিকার।

তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, কয়েকজন মন্ত্রীকে দলের কাজেও ব্যবহার করতে চান তিনি। সেক্ষেত্রে ওই মন্ত্রীদের মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তাকে মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি একা এতগুলো দপ্তরের দায়িত্বভার সামলাতে হিমশিম খাচ্ছেন। তাই মন্ত্রিসভায় পরিবর্তন আনা জরুরি।

এর আগে আজ সোমবার মন্ত্রিসভায় রদবদলের আভাস পাওয়া গেলেও সংবাদ সম্মেলনে তা মমতা বন্দ্যোপাধ্যায় নাকচ করে দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App