×

আন্তর্জাতিক

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে জার্মানিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ এএম

জার্মানিতেও ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন। সংক্রমণ নিয়ন্ত্রণে করোনার বুস্টার বা তৃতীয় ডোজ নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মনে চলার পরামর্শ দিয়েছে জার্মান প্রশাসন।

করোনাভাইরাসের একের পর এক সৃষ্ট ভেরিয়েন্টের কারণে নাজেহাল পুরো বিশ্ব। এবার ওমিক্রন ভেরিয়েন্টের নতুন সাবলাইন এক্সবিবি১.৫ ছড়িয়ে পড়ছে দেশে দেশে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে নীরব তাণ্ডবের পর এই শীতেই জার্মানিসহ পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে করোনার নতুন এ ধরন।

শনিবার (০৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড নেহের ও জার্মানির মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক হায়ো জিব গণমাধ্যমকে জানান, ওমিক্রনের নতুন ভেরিয়েন্টটি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক যেভাবে তাণ্ডব চালিয়েছে, ঠিক তেমনিই জার্মানিসহ গোটা ইউরোপের জন্যই তা হুমকির।

করোনার নতুন এই ভেরিয়েন্টের কারণে উৎকণ্ঠা বাড়ছে স্থানীয়সহ প্রবাসীদের মধ্যে। তাই বুস্টার ডোজ নেয়ার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ সবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App