×

আন্তর্জাতিক

জিল বাইডেনের সঙ্গে কমলা হ্যারিসের স্বামীর ‘চুম্বন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪২ পিএম

জিল বাইডেনের সঙ্গে কমলা হ্যারিসের স্বামীর ‘চুম্বন’

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে যাবেন। ঠিক এ সময়ে ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ও সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ একে অপরকে আলিঙ্গন করে চুমু খান। তাদের সেই ‘অদ্ভূত’ চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাইডেন তার দ্বিতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন। তার সেই ভাষণ শুরু হওয়ার আগে ফার্স্ট লেডি জিল বাইডেন ও ডগলাস এমহফ ঠোঁটে চুম্বন দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। খবর নিউইয়র্ক পোস্ট ও এএফপির।

ফুটেজে দেখা যায় যে, জিল বাইডেন প্রথমে করমর্দন করার জন্য এগিয়ে যান। পরে তারা একে অপরকে চুম্বনের মাধ্যমে আলিঙ্গন করেন। তবে প্রেসিডেন্টের স্ত্রীর এবং ভাইস প্রেসিডেন্টের স্বামীর চুম্বন দৃশ্য দেখে আশেপাশের কেউ ‘বিব্রত’ হননি। যদিও পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ার অনেকে নানা মন্তব্য করেন।

এমনকি, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে একটি ছবি শেয়ার করেছেন এবং ব্যঙ্গ করে বলেছেন, ‘বাহ, কোভিড সত্যিই শেষ হয়ে গেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App