×

আন্তর্জাতিক

বিয়ের আনন্দে গুলি ছুড়ে ফাঁসলেন নববধূ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১০:১৫ পিএম

বিয়ের আনন্দে গুলি ছুড়ে ফাঁসলেন নববধূ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে বিয়ের আসরে বসে ফাঁকা গুলি ছুড়ে ফেঁসে গেছেন এক নববধূ। ভারতীয় আইনে শাস্তিযোগ্য এমন কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।

ভারতীয় আইন অনুযায়ী, তাড়াহুড়া বা অসতর্কভাবে কিংবা উদ্‌যাপনমূলক গুলি ছুড়তে কেউ যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এর মাধ্যমে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়, তাদের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা একসঙ্গে দুটিই হতে পারে। খবর বিবিসির

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বরের পাশে বসে উত্তর প্রদেশের ওই নারী ফাঁকা গুলি ছুড়ছেন।

স্থানীয় পুলিশ বলছে, ওই নারীর বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনার পর থেকে সে নারী পালিয়ে বেড়াচ্ছেন।

গত সপ্তাহে মহারাষ্ট্র রাজ্যে বিয়ের আসরের এমন একটি ছবি বেশ ভাইরাল হয়। এতে দেখা যায়, বিয়ের আসরে দুজন দুজনের পিঠে ঠেকে দাঁড়িয়ে স্পার্কল গান থেকে গুলি ছোড়ার সময় স্ফুলিঙ্গ কনের মুখে এসে লাগে। এতে তার মুখ ঝলসে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App