×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত সুদানের ২ বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১১:২২ এএম

২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত সুদানের ২ বাহিনী

ছবি: আলজাজিরা

টানা তিন দিন লড়াইয়ের পর ২৪ ঘণ্টার জন্য যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।

সুদানের স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। খবর রয়টার্স ও আলজাজিরার।

এদিকে গত চার দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে দেশটিতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত ও ২০০০ জন আহত হয়েছে। সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস এ কথা জানান।

আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় মানবিক দিক বিবেচনা করে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মিলিশিয়া আরএসএফ। যুদ্ধবিরতির ঘোষণা প্রথমে আসে আরএসএফের পক্ষ থেকেই।

মিলিশিয়া বাহিনীর প্রধান মোহাম্মেদ হামদান দাগালো জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আলোচনা করেছেন। এতে যুদ্ধবিরতির বিষয়টি ছিল। তবে সেনাবাহিনী জানায়, তারা যুদ্ধবিরতি সম্পর্কে কিছু জানে না।

কিন্তু পরবর্তী সময়ে জেনারেল শামস এল দিন কাব্বাসি নামের এক জেনারেল জানান, সেনাবাহিনী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ।

সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ অঞ্চল এখন শান্ত রয়েছে। তবে মঙ্গলবারও প্রেসিডেন্ট ভবন এবং সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে সংঘর্ষ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App