×

আন্তর্জাতিক

যৌতুক চাওয়ায় বরকে গাছে বেঁধে রাখল পাত্রীপক্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০২:০০ পিএম

যৌতুক চাওয়ায় বরকে গাছে বেঁধে রাখল পাত্রীপক্ষ

ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে যৌতুকের কারণে নানা সময় নানা ঝামেলাই দেখা যায়। তবে এবার ঘটলো ভিন্ন এক ঘটনা। যৌতুক চাওয়ার অপরাধে পাত্রকে গাছে বেঁধে রাখলেন তারা।

গত বৃহস্পতিবার (১৪ জুন) ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এ ঘটনা ঘটে। পাত্রের নাম অমরজিৎ বর্মা। মালাবদলের ঠিক আগেই তিনি পাত্রীপক্ষের কাছে যৌতুক দাবি করেন। শুধু তাই-ই নয়, হুঁশিয়ারি দেন, যৌতুক না দিলে বিয়ে করবেন না। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলে পাত্রীপক্ষ। খবর আনন্দবাজারের।

বিয়ের মঞ্চেই দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ এর পরই পাত্রীর বাড়ির লোকেরা অমরজিৎ এবং তার আত্মীয়স্বজনদের আটকে রেখে দেন। তারপর পাত্র অমরজিৎকেও দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধেন। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

তবে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝামেলার সূত্রপাত ছবি তোলাকে কেন্দ্র করে। পাত্রীর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন অমরজিতের বন্ধুরা। কিন্তু পাত্রী তাতে সায় দেননি। এরপরই পাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন অমরজিতের বন্ধুরা।

মালাবদলের আগে এই ঘটনায় এমনিতেই পরিবেশ উত্তপ্ত ছিল, তার ওপর অমরজিৎ যৌতুকের দাবি করে বসায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপরই দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পাত্রীপক্ষের হাত থেকে পাত্র অমরজিৎকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App