×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ‍নিহত ৫২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১১:৫৭ এএম

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ‍নিহত ৫২

ছবি: মিরর

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ‍নিহত ৫২
দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ‍নিহত ৫২
দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ‍নিহত ৫২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শহরের কেন্দ্রস্থলের ওই ভবনটিতে এই আগুনের ঘটনায় আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন। খবর দ্যা মিরর ও আল-জাজিরার।

জোহানেসবার্গের জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মুলাউদজি জানান, ভবনে অনুসন্ধান ও পুনরুদ্ধার অভিযান চলছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। দলটি এ পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করেছে। আরও লোক ভেতরে আটকা পড়ে থাকতে পারে।

তিনি বলেন, নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের কেন্দ্রস্থলে কালো হয়ে যাওয়া ভবনের জানালা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ জানালার বাইরে চাদর এবং অন্যান্য সামগ্রীগুলিও ঝুলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে ২০০ জনের মতো মানুষ থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App