×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যায় অস্কারের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ১০:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যায় অস্কারের যাবজ্জীবন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি মসজিদে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনকে হত্যার দায়ে আসামি অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক এ রায় দেন। এর আগে গত ২৩ এপ্রিল অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেন আদালত। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর এ মামলার রায় হলো। ২০১৬ সালের ১৩ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিন (৬৪)। আলাউদ্দিন আখঞ্জির বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। আর তারা মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে। ইমাম ও তার সহযোগীতে হত্যার ঘটনার একদিন পর অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App