×

আন্তর্জাতিক

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজই হতে যাচ্ছেন এই প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিএমএল-এন পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। যার ফলে এখানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বিজয়ী হলে মরিয়মই হবেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী।

জিও নিউজ জানিয়েছে, সোমবার বেলা ১১টায় পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয়েছে এবং এতে পাঞ্জাবের নবনির্বাচিত স্পিকার মালিক আহমেদ খান সভাপতিত্ব করবেন।

পিএমএল-এন বর্তমানে প্রাদেশিক পরিষদে ২২৪ এমপিএর সমর্থন পেয়েছে। আর মুখ্যমন্ত্রী পদে মরিয়মের প্রতিদ্বন্দ্বী হবেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনিয়র নেতা আফতাব আহমেদ খান। তার পেছনে ১০৩ জন এমপিএর সমর্থন রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে ৩২৭ আসনের প্রাদেশিক পরিষদে ১৮৭ সদস্যের সমর্থন প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App