×

আন্তর্জাতিক

ইসরায়েলে বাহরাইনের আল-আশতার ব্রিগেডের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:৫৭ পিএম

ইসরায়েলে বাহরাইনের আল-আশতার ব্রিগেডের হামলা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহরাইনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘আল-আশতার ব্রিগেড’ দ্বিতীয়বারের মতো ইসরাইলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

সংগঠনটি বলেছে, তারা গত ২ মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আরব বিশ্বে এইলাত বন্দর উম্মুর রাশরাশ নামে পরিচিত। খবর তেহরান টাইমস ও জেরুজালেম পোস্টের। 

আল-আশতার ব্রিগেড গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এ হামলা চলতে থাকবে।

এর আগে এই ব্রিগেড গত ২৭ এপ্রিল প্রথমবারের মতো ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল। তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহরাইনের এই প্রতিরোধ সংগঠন। 

এরইমধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App