×

আন্তর্জাতিক

মমতার বিরুদ্ধে রাজ্যপালের মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম

মমতার বিরুদ্ধে রাজ্যপালের মামলা

মমতার বিরুদ্ধে রাজ্যপালের মামলা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার (২ জুলাই) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে বিজয়ী তৃণমূলের দুই প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে অবাঞ্ছিত ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে তিনি এ মামলাটি করেন। বুধবার (৩ জুলাই) এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে।

মামলা দায়েরের পর রাজ্যপাল বলেছেন, ‘কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তিনি যিনিই হোন, তাকে ভুগতে হবে।’ রাজ্যপাল এ কথাও বলেছেন, ‘মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সঙ্গী। আমি সেই হিসেবেই তাকে মর্যাদা দিই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে মানহানির মামলা করা হয়েছে। এবার বিচার করবেন আদালত।’

উপনির্বাচনে বিজয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এ মামলার সূত্রপাত। রাজ্যপাল চাইছেন, রাজভবনে এসে শপথ নেয়া হোক। আর মুখ্যমন্ত্রী চাইছেন, শপথ হোক বিধানসভা ভবনে। আর এটাই মেনে নিতে পারছিল না তৃণমূল। তৃণমূলের দুই বিজয়ী বিধায়ক হলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। এবারের লোকসভা নির্বাচনের মধ্যেই গত ১ জুন নির্বাচনের শেষ দিনে লোকসভার সঙ্গে রাজ্যের দুটি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আসন দুটি হলো, উত্তর চব্বিশ পরগনার বরাহনগর ও মুর্শিদাবাদের ভগবানগোলা আসন। এই দুই আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী যথাক্রমে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার।

এর আগে বিধানসভা ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান করার দাবিতে জয়ী হওয়া ওই ২ বিধায়ক ২৬ জুন থেকে আম্বেদকরের ভাস্কর্যের পাদদেশে অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন। মুখ্যমন্ত্রী মমতা রাজভবনে শপথ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ‘কেন রাজভবনে যেতে হবে, কেন উনি বিধানসভা ভবনে আসবেন না? রাজভবনে যা কীর্তিকলাপ চলছে, সেখানে যেতে মেয়েরা ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছে তারা।’

দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বনিবনা হচ্ছিল না মুখ্যমন্ত্রী মমতার। এরই মধ্যে রাজ্যপালের দপ্তর ও বাসভবন রাজভবনের এক নারী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। যদিও এ ঘটনার কথা অস্বীকার করা হয়েছে রাজভবনের তরফ থেকে।

নিয়ম মতে, এই নবনির্বাচিত দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর সে লক্ষ্যে রাজ্যপালের দপ্তর রাজভবনে এই শপথ গ্রহণের জন্য ২৬ জুন তারিখ নির্ধারণ করেন। তারিখ ঘোষণার পরই শপথ গ্রহণ নিয়ে শুরু হয় জটিলতা। তৃণমূল জানিয়ে দেয়, রাজভবনে নয়, শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হবে বিধানসভা ভবনে। কিন্তু তাতে সায় দেয়নি রাজ্যপাল। আর এ নিয়ে সৃষ্ট জটিলতা ক্রমেই বাড়তে থাকে, ফলে উত্তপ্ত হতে থাকে রাজনীতির অঙ্গনও।

আরো পড়ুন: ভারতে বন্যায় নিহত ৩৪, পানিবন্দি কয়েক লাখ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App