×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ এএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিনি অমরসুরিয়াকে মনোনীত করেছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়াও বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জনতা ভিমুক্তি পেরেুমুনা (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি) সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করে, যেখানে ৩৭ জন প্রার্থীকে পরাজিত করেন তিনি। যদিও পার্লামেন্টে জেভিপির অবস্থান শক্তিশালী নয়। ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে তাদের মাত্র ৩ জন আইনপ্রণেতা রয়েছেন, যার মধ্যে হরিনি অমরসুরিয়া অন্যতম। খবর সিলট টুডের।

৫৪ বছর বয়সী হরিনি অমরসুরিয়া একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন এবং বর্তমানে লিঙ্গ সমতা ও সংখ্যালঘু অধিকার বিষয়ে একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে এএফপিকে জানান, সংবিধান অনুযায়ী আপাতত দলের ৩ এমপি সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। শিগগিরই পার্লামেন্ট ভেঙে দেয়া হবে এবং নতুন এমপিরা শপথ নেবেন। তিনি আরো জানান, ‘বর্তমানে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, তা দেশের ইতিহাসে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা এবং সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেয়া হবে।

আরো পড়ুন: নয়াদিল্লীর উদ্বেগের কারণ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে

শ্রীলঙ্কার এই রাজনৈতিক পরিবর্তন দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App