×

আন্তর্জাতিক

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৭ পিএম

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা। ছবি: সংগৃহীত

দুয়ারে আবারো কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। হিজরি ক্যালেন্ডারে শাবানের পরই আসে রমজান মাস। এই মাসেই মুসলমানরা ফরজ রোজা পালন করে থাকেন। সেই হিসাবে আর কয়েক মাস পর থেকেই রমজান শুরু হওয়ার কথা।

এরই মধ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি সোমবার (২৮ অক্টোবর) জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। তার আগে আকাশে দেখা যেতে পারে হিজরি রমজান মাসের চাঁদ। খবর: গালফ নিউজের।

মধ্যপ্রাচ্যভিত্তিক এই সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর চার মাস বাকি আছে। এমন সময়ে রমজান মাস শুরু নিয়ে ভবিষ্যদ্বাণী করল দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি। 

আরো পড়ুন: স্বর্ণের দাম কমলো

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর।   

আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে। 

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন, রমজান শুরু কবে থেকে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App