×

আন্তর্জাতিক

হঠাৎ কেন দিল্লির পথে ডোনাল্ড লু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

  হঠাৎ কেন দিল্লির পথে ডোনাল্ড লু

ছবি: সংগৃহীত

ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সফরে তিনি আরো যাবেন শ্রীলঙ্কা ও নেপালে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত হবে তার এই সফর অভিযান।

জানা গেছে, লু’র এই সফরের লক্ষ্য হচ্ছে- এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার ও আঞ্চলিক সমৃদ্ধিসহ নিরাপত্তা উন্নত করা।

স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মার্কিন-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। তিনি মার্কিন-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সঙ্গে যোগ দেবেন।

ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লু’র। আলোচনাসভায় বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুগুলো স্থান পাবে বলে জানা গেছে।

ভারতের পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ডোনাল্ড লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। সেখানে তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুত্তরাষ্ট্র-শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এরপর লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App