×

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর সম্পর্কে যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর সম্পর্কে যা জানা গেল

আবুধাবির জায়েদ ইন্টারন্যাশানল এয়ারপোর্ট

বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশানল এয়ারপোর্ট জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংস্থা ইউনেস্কো এই স্বীকৃতি দিয়েছে। খবর: গালফ নিউজের।

মূলত ‘স্থাপত্যশৈলী’র জন্যই জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে এক উৎসবমুখর পরিবেশে এ স্বীকৃতির পাশাপাশি বিমানবন্দর স্থাপনা ও নকশা কমিটিকে ‘ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ পুরস্কারও প্রদান করা হয়েছে। গত ২ ডিসেম্বর এই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই দিনটি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন দিবস। 

আরো পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু যেদিন

২০২৩ সালের ২ ডিসেম্বর এ বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছিল। দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এক্স আকৃতির এই বিমানবন্দরটির আয়তন ৭ লাখ ৪২ হাজার মিটার। সংযুক্ত আরব আমিরাতের চিরায়ত স্থাপত্য ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা এ বিমানবন্দরটি একই সঙ্গে ১১ হাজার যাত্রী এবং ৭৯টি উড়োজাহাজ ধারণ করতে সক্ষম।

এর আগে আবুধাবিতে এইউএইচ নামের যে বিমানবন্দরটি ছিল, সেটির যাত্রী এবং উড়োজাহাজ ধারণক্ষমতা জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনায় অর্ধেক ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App