×

আন্তর্জাতিক

ভিসানীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

ভিসানীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

এইচ-১বি ভিসার নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরো সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় কাজ দিতে পারবে।

এইচ-১বি ভিসানীতি শিথিলের ফলে ভারত ও চীনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে। খবর: এনডিটিভি 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যেসব বিদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে যান, তারাও চাইলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন।

হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বলেন, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধার জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

এইচ-১বি ভিসা হলো একটি অভিবাসীহীন ভিসা, যা মার্কিন কোম্পানিগুলোকে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এমন বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ করতে দেয়। প্রযুক্তি সংস্থাগুলো ভারত, চীনের মতো দেশ থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য এই ভিসার ওপর নির্ভর করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App