×

আন্তর্জাতিক

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

Icon

বিবিসি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

টিকটকের সিইও (মাঝে) সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে এটি স্বাক্ষরের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “টিকটকের বিষয়ে প্রতিটি ধনী মানুষ আমাকে কল করেছিলো”।

নির্বাহী আদেশে উল্লেখ করা সময়ের মধ্যে কোন আইনি পদক্ষেপ না নেয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, সাময়িক এই পদক্ষেপ ‘আমার প্রশাসনকে টিকটকের প্রতি শ্রদ্ধা রেখেই একটি যথাযথ পদক্ষেপ গ্রহণের সুযোগ এনে দিবে’।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গতবছর টিকটিক বিষয়ক আইনে স্বাক্ষর করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে সময়ে এটা বন্ধ করা হয়েছিলো তা দুঃখজনক।

যুক্তরাষ্ট্রে শনিবার টিকটক বন্ধ হয়ে গেলেও রবিবার আবার চালু হয়েছে।

আরো পড়ুন: ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App