×

আন্তর্জাতিক

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সন্ধান মিলেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সন্ধান মিলেছে

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। ছবি: সংগৃহীত

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সন্ধান মিলেছে। এখনো নেপালেই অবস্থান করছেন তিনি। সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরী এলাকায় রয়েছেন অলি। সেখান থেকে জেন জি বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম ‘খবরহাব’-র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এদিন এক লিখিত বার্তায় নিজের ব্যক্তিগত শোক, সংগ্রাম ও শাসনব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন অলি। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়লেও বাবা হওয়ার ইচ্ছা তার ভেতরে আজও জীবিত।

১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে অলি জানান, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করে অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হয়েছে।

তার ভাষায়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ ঘটে যায়নি। তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে।

আবারও দৃঢ়ভাবে নেপালের দাবিকৃত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার প্রসঙ্গ তোলেন অলি। তিনি জানান, নাগরিকদের কথা বলার, চলাফেরার ও প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা—এটাই তার জীবনের উদ্দেশ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App