×

আন্তর্জাতিক

এপস্টেইন কেলেংকারী

তদন্তে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

তদন্তে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

ছবি: সংগৃহীত

কুখ্যাত মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ উভয় ক্লিনটনকে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটি করতে পারে—এমন আলোচনা চলছিল।

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিল ক্লিনটনের একটি ছবি থাকলেও তিনি কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি গত মাসের শেষ দিকে ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে, যাতে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

সে সময় কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’। ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ বলে উল্লেখ করে জানান, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা ‘সীমিত তথ্য’ ইতোমধ্যে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, এই আইনি তলব রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল ছাড়া কিছু নয়।

এপস্টেইনের নির্যাতনের শিকারদের কেউ কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেননি। এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানতেন—এমন অভিযোগও তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

কংগ্রেসের নির্দেশে বিচার বিভাগ যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি স্থাপণায় দেখা যায়। এ বিষয়ে ক্লিনটনের মুখপাত্র জানান, ছবিগুলো বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটদান শুরু

প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটদান শুরু

আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল

সালাহউদ্দিন আহমদ আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল

মাঠে নামলো সশস্ত্র বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাঠে নামলো সশস্ত্র বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App