×

জাতীয়

সাবেক ডিজিএফআই প্রধান সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

 সাবেক ডিজিএফআই প্রধান সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ

ছবি: সাবেক ডিজিএফআই মহাপরিচালক সাইফুল আলম।

দুর্নীতির অভিযোগে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের একটি ব্যাংক হিসাব ফ্রিজ এবং তার স্ত্রী ও মেয়েদের নামে থাকা ট্রাস্ট গ্রিন সিটির ৫ কাঠার প্লট ক্রোকের আদেশ  দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক ডিজিএফআই মহাপরিচালক সাইফুল আলমের সম্পদ বিবরণী যাচাই পূর্বক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একই সঙ্গে প্লট ক্রয়ের নিমিত্ত জমা করা প্লটের টাকা (রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি) উত্তোলন করে অপরাধলব্ধ সম্পদ গোপন করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ পুনরায় হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে সেগুলো উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। তাই, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে নিম্নবর্ণিত ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) এবং স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর গেল বছরের ২৭ ফেব্রুয়ারি তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় দুই কোটি ৪৫ লক্ষ টাকা জব্দ করে দুদক। বর্তমানে তিনি আত্নগোপনে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App