×

আন্তর্জাতিক

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে : রয়টার্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে : রয়টার্স

ছবি : সংগৃহীত

আর কয়েক দিন পর, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রয়টার্সের মতে, এসব নির্বাচন হয় বিরোধী দলগুলোর বয়কটের মধ্যে হয়েছে, অথবা তারা অংশ নিলেও তা ছিল সীমিত মাত্রায়।

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ২০২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরো পড়ুন : ঢাকা ১০ আসনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এ নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার ব্যাপারে ব্যাপক প্রত্যাশা রয়েছে। তবে সেই জয়ের পথে জামায়াতে ইসলাম একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর গড়ে ওঠা তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আন্দোলনভিত্তিক সমর্থনকে নির্বাচনী শক্তিতে রূপ দিতে না পেরে জামায়াতের সঙ্গে জোট করেছে।

বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে জানিয়েছেন, নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।

বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশ বাংলাদেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এ নির্বাচন এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনাও অনেকাংশে নির্ধারণ করতে পারে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App