×

আন্তর্জাতিক

ফ্রিজ খুলতেই বেরিয়ে এল বাঘের মরদেহ, গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

ফ্রিজ খুলতেই বেরিয়ে এল বাঘের মরদেহ, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

প্রাকৃতিকভাবে বাঘের আবাসস্থল হিসেবে পরিচিত ভিয়েতনাম। তবে দেশটিতে এখন বুনো বাঘ খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। সাম্প্রতি বন্যপ্রাণী পাচারের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে দুই পাচারকারী গ্রেপ্তারের পর। এ সময় খাবারের বদলে ফ্রিজে মিলল দুটি মৃত বাঘ। বিলুপ্তপ্রায় এই প্রাণীর অবৈধ বাণিজ্য রুখতে কঠোর অবস্থানে থাকলেও পাচারকারীদের দৌরাত্ম্য থামছেই না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বর্তমানে বন্যপ্রাণী পাচারের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট এবং বিশাল এক বাজার হিসেবে পরিচিত। বিশেষ করে প্রাচীন কবিরাজি বা ঐতিহ্যবাহী চিকিৎসায় বাঘের হাড়ের ব্যাপক কদর থাকায়, এই বিপন্ন প্রাণীটি পাচারকারীদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।

ভিয়েতনামের থান হোয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, হোয়াং দিন দাত নামে ৫২ বছর বয়সী এক পাচারকারী বাড়ির বেজমেন্টে রাখা ফ্রিজ থেকে দু’টি পূর্ণবয়স্ক বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাঘ দু’টির ওজন প্রায় ৪০০ কেজি বা ৮৮২ পাউন্ড।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে বাঘ দুটি ৭৭ হাজার মার্কিন ডলার বা   দুই বিলিয়ন ডংয়ে কিনেছিলেন তিনি। এ সময় তিনি বিক্রেতা হিসেবে ৩১ বছর বয়সী নগুয়েন ডোয়ান সনের নাম জানিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ সপ্তাহের শুরুর দিকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রেতার বাড়িতে তথাকথিত ‘টাইগার বোন গ্লু’ বা বাঘের হাড় থেকে তৈরি আঠা বানানোর যন্ত্রপাতিও পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি হাড়ের জোড়ায় ব্যথা বা কঙ্কাল–সংক্রান্ত নানা রোগ নিরাময়ে কার্যকর বলে বিশ্বাস করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App