×

আন্তর্জাতিক

চিরকুটে বোমার হুমকি, বিমানবন্দরে আতঙ্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

চিরকুটে বোমার হুমকি, বিমানবন্দরে আতঙ্ক

ছবি: সংগৃহীত

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমাতঙ্ককে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ৯টা ৫ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনায় তড়িঘড়ি বিমানটি খালি করে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। মূলত বিমানের শৌচাগার থেকে একটি রহস্যময় চিরকুট উদ্ধার হওয়ার পরেই এই উত্তেজনার সৃষ্টি হয়।

বোর্ডিংয়ের সময় এক কেবিন-ক্রু চিরকুট খুঁজে পান। তাতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া ছিলো। এর পরপরই প্লেনটি থেকে সকল যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয়। তবে উড়োজাহাজটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, ‘কীভাবে ওই চিরকুটটি ফ্লাইটের টয়লেটে এলো, তা নিয়ে তদন্ত চলছে।বোর্ডিংয়ের সময় এক কেবিন-ক্রু টয়লেটে একটি চিরকুট খুঁজে পান। তাতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া ছিল।’

এই বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘পুঙ্খানুপুঙ্খু তল্লাশির পর ফ্লাইটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। এরপরে দুপুর ১টা ৩৩ মিনিটে ফ্লাইটি শিলংয়ের উদ্দেশ্যে রওনা করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App