×

আন্তর্জাতিক

সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, নিহত ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, নিহত ১৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৪ জন। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে করাচির সোলজার বাজার নম্বর ৩ এলাকায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে।

জানা যায়, বুধবার রাতে তিন তালা একটি ভবনের প্রথম তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ভবনের একটি অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, ‘প্রাথমিকভাবে একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে, সম্ভবত গ্যাস সাকশন মেশিন থেকে।’

ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত করতে আরও এক ব্যক্তির শনাক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, উদ্ধার অভিযানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে, যাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সম্ভাব্য দুই ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App